সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি, তবে…

প্রথম পাতা » ছবি গ্যালারী » সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি, তবে…
বুধবার, ২৫ জুন ২০২৫



সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি, তবে…

এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত‍্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
’ তিনি বলেন, ‘পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল চায় বিএনপি। যেখানে বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। একই সঙ্গে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে চায় বিএনপি।’

বিএনপির সিনিয়র এই নেতা জানান, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত।
তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না।

তিনি বলেন, ‘শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিলেন বলেই নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে হবে—এই ধারণা থেকে বের হতে হবে।’

তিনি আরো জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানের আইন সংস্কার করে নিয়োগের ব্যবস্থার সুপারিশ চাওয়া হয়েছে, যাতে সার্চ কমিটি স্বচ্ছভাবে কাজ করতে পারে।
এ ছাড়া স্বাধীন নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ এবং মুক্ত গণমাধ্যম নিশ্চিত হলে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে।

বাংলাদেশ সময়: ২২:২৮:১১   ২৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় মাদ্রাসার বার্ষিক ইসলামী প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ