পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হতে হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হতে হবে: ডিসি
বুধবার, ২৫ জুন ২০২৫



পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হতে হবে: ডিসি

“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন জেলার বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধি, শিক্ষার্থীরা, পরিবেশ সংগঠনের কর্মী, এনজিও ও সুশীল সমাজের সদস্যগণ, এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ.এইচ.এম রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। এরপর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবেশবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং অধিদপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরা হয়।

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে একটি উপস্থাপনা উপস্থাপন করেন সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সবাইকে নিজ নিজ জায়গা থেকে সক্রিয় হতে হবে।”

সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “পরিবেশ রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।”

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় উপপরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, “পরিবেশের আবেদন সার্বজনীন। একে রক্ষা করতে হলে সকলের সম্মিলিত দায়িত্ববোধ জরুরি।” তিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৫২   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
গণমাধ্যমের অবদানের কারণেই দেশে আজ গণতন্ত্রের বিকাশ সম্ভব হয়েছে : ডিআরইউতে তথ্যমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব
সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী
হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ