বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন : ঢাবি ভিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন : ঢাবি ভিসি
শনিবার, ২৮ জুন ২০২৫



বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি।

শনিবার (২৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে শিব্বির মাহমুদ রচিত গ্রন্থ ‘জীবনের পাতা’র প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, শিব্বির মাহমুদ একজন সব্যসাচী মানুষ। বহুমাত্রিক মাত্রার উদ্যোক্তা তিনি। শিক্ষা, শিল্প সবখানে তার হাত গেছে। তার বাস্তব জ্ঞান, জাগতিক জ্ঞান, ধর্মীয় জ্ঞানের বহুমাত্রিক পরিধি পেয়েছি এই বইয়ে। বাংলাদেশে শিল্প উদ্যোক্তা হওয়া অনেক কঠিন, আমি কয়েকবার চেষ্টা করে সফলভাবে পরাজয় বরণ করেছি। সেক্ষেত্রে উনি (শিব্বির মাহমুদ) সফল।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, রাস্তা দিয়ে যখন যাবেন আপনাকে মানুষ চিনবে না, এটাও সফলতা। এটা পারিবারিক ঐতিহ্য। সেটাও আছে শিব্বির মাহমুদের মাঝে। পলিসিগতভাবে ক্ষমতাকে মনের সাথে সাধারণভাবে নিয়ন্ত্রণের রাখার ক্ষমতা। এ পলিসিও রপ্ত করেছেন উনি। সেজন্য হয়ত উনার শিল্পপ্রতিষ্ঠানে আঘাত কম হয়েছে।

সভাপতির বক্তব্যে সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ বলেন, শিব্বির মাহমুদ আমার বন্ধু, সে একজন দেশপ্রমিক, সেই সাথে ধর্মপ্রাণ মানুষ। তার এই বই তাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫৫   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ