ময়মনসিংহে সবজির বাজারে অস্থিরতা, পাইকারিতেই ৫-১০ টাকা বাড়তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহে সবজির বাজারে অস্থিরতা, পাইকারিতেই ৫-১০ টাকা বাড়তি
রবিবার, ২৯ জুন ২০২৫



ময়মনসিংহে সবজির বাজারে অস্থিরতা, পাইকারিতেই ৫-১০ টাকা বাড়তি

ময়মনসিংহে স্বস্তির খবর নেই সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম পাইকারিতে বেড়েছে ৫-১০ টাকা। আড়তদারদের দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাব আর চাহিদার তুলনায় সরবরাহ সংকটের কারণে বেড়েছে দাম।

ময়মনসিংহ নগরের প্রাণকেন্দ্র মেছুয়া বাজার। ভোর থেকেই ব্যস্ততা তুঙ্গে। একদিকে পাইকারি বিক্রেতারা ট্রাক থেকে সবজি নামাচ্ছেন, অন্যদিকে খুচরা বিক্রেতারা দরদাম করে কিনছেন দিনের পণ্য। তবে দাম বাড়ায় ক্রেতা-বিক্রেতা কেউই স্বস্তিতে নেই।

বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যে বেগুন পাইকারিতে বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকা কেজি, তা এখন ৪০-৪৫ টাকায় উঠেছে। চিচিঙ্গা ও ঝিঙে কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় ও ঢ্যাঁড়স ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পটোল ২৪ টাকা, ধুন্দল ৩০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর মুখী ৩৫-৪০ টাকা এবং ধনেপাতা পাইকারিতে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজিতে।

পাইকারিতে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে। পাইকারিতে ৫-১০ টাকা দাম বাড়লেও খুচরা পর্যায়ে তা কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা মইনুল ইসলাম বলেন, ‘দাম বাড়লে আমাদেরই বেশি সমস্যা হয়। বেশি দামে কিনতে হয়, পুঁজিও লাগে বেশি। আবার ক্রেতারা ভাবে আমরা বেশি রাখছি। কিন্তু আমাদেরও তো বেশি দামে কিনতে হয়।’

পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই দাম বাড়ে। এর পেছনে রয়েছে আবহাওয়ার বিরূপ প্রভাব এবং উৎপাদন কমে যাওয়া।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২২   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু
ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: আইসিটি মন্ত্রী
দেশের ৫০ শয্যার সকল হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে রাইস কুকার থেকে আগুন; নিঃস্ব পরিবার, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
সরিষাবাড়ীতে বিএনপি নেতার খামারে হামলা ও অগ্নিসংযোগ, আহত ৪
নদী ভাঙন রোধে বিএনপি সরকার ও আমরা সোচ্চার আছি - এমপি খোকন তালুকদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ