শেফালির শেষ বিদায়ে হাতজোড় করে কী বললেন তার স্বামী?

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেফালির শেষ বিদায়ে হাতজোড় করে কী বললেন তার স্বামী?
রবিবার, ২৯ জুন ২০২৫



শেফালির শেষ বিদায়ে হাতজোড় করে কী বললেন তার স্বামী?

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। স্ত্রীকে শেষ বিদায়ের সময় হাত জোর করে কাঁদলেন শেফালির স্বামী পরাগ।

‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা।

হঠাৎ অসুস্থতা অনুভব করায় তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে গতকাল সম্পন্ন হয়েছে শেফালির শেষকৃত্য। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীর কপালে চুমু দেন।

শেষ বারের মতো মেয়ের দেহ আগলে বসেছিলেন শেফালির মা। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে মুখ খুললেন শেফালির স্বামী পরাগ। সকলের সামনে হাতজোর করে বললেন, ‘আপনারা দয়া করে এ রকম করবেন না।

চোখে জল নিয়ে শেফালিকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন তার সহকর্মী তারকারাও। দেখতে এসেছিলেন আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রেশমি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহান।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২৪   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু
ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ