সংস্কারবিহীন নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কারবিহীন নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



সংস্কারবিহীন নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: মুহাম্মদ তাহের

সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না-এমন মন্তব্য করে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ।

মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। তবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় আসেনি।

জুলাই বিপ্লব নানা আদর্শের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এনেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারী মানসিকতার দল বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়নি, কিন্তু মানুষ এখন আগের চাইতে অনেক বেশি সচেতন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এ সরকারকে সক্ষমতার পরিচয় দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:০২:৩৬   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ