মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

প্রথম পাতা » খুলনা » মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



মহেশপুর বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে তাল গাছ রোপণ

বজ্রপাত রোধ ও প্রাণহানি কমাতে জেলার মহেশপুরে তালগাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশপুরের ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৩০০ তালের চারা রোপণ করা হয়।

মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা-যাদবপুর সড়কের দুই পাশ ও পার্শ্ববর্তী পতিত জমিতে এসব তালের চারা রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার এ কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় তালগাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় তালগাছের চারা রোপণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৯   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ