পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



পটুয়াখালীতে ছয় হাজার প্রান্তিক কৃষককে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

জেলার কলাপাড়ায় প্রান্তিক কৃষক ও প্রতিষ্ঠানের মধ্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে।

উপজেলা কৃষি অফিসের বীজ সংরক্ষণাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেয়া হবে। আজ অন্তত ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কিছু প্রতিষ্ঠানকে এসব বীজ, চারা ও রাসায়নিক সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী ছয় হাজার প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে।

প্রণোদনায় উফশী আমন, লেবু, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি হাইব্রিড মরিচ ও উফশী শাক-সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কিছু প্রতিষ্ঠানকে তাল ও নারকেল চারাও প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪০   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ