জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম
বুধবার, ২ জুলাই ২০২৫



জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব: নজরুল ইসলাম

জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব-এ কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি। জনগণের শাসন কায়েম একমাত্র নির্বাচনের মাধ্যমে সম্ভব।

বুধবার (০২ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

বিএনপি মুদ্রার এপিঠ-ওপিঠ জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

রাজনৈতিক দলগুলোর কথা ভিন্ন হতেই পারে। জনগণ জানে কোন দল গণতন্ত্রের জন্য আপসহীন, আর কোন দল স্বৈরাচারের পক্ষে কাজ করেছে। এসব কথা যারা বলে তারা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ভোলায় ধর্ষণের ঘটনায় জড়িত বিএনপির নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছে। কোথায় কোনো অপরাধ সংগঠিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল। অপরাধী যদি বিএনপিরও হয় তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপকে স্বাগত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৭:২১   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবাকে মারধরের মামলায় মাদারগঞ্জে ছেলে গ্রেপ্তার
দীর্ঘ সাত মাস ১৫ দিন পর উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা
বিলম্বের মুখে রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
শিশু একাডেমিতে প্রধানমন্ত্রীকে বরণ করে নিল ১৫০ শিশু
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে - প্রধানমন্ত্রী
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ