এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার

প্রথম পাতা » অর্থনীতি » এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার
বুধবার, ২ জুলাই ২০২৫



এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ অর্থ উপদেষ্টার

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২ জুলাই) ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এসএমই খাতে অর্থায়ন অনেক বড় সমস্যা। ব্যাংকে লোন পেতে অনেক ভোগান্তি পেতে হয় উদ্যোক্তাদের। তবে তাদের ঋণ শোধের হার ভালো।

খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংকার ও পলিসি মেকারদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সহায়তা করবে।

এসএমইদের ডেটাবেজ ঠিক করার তাগিদ দিয়ে উপদেষ্টা আরও বলেন, এটা দ্রুত ডিজিটালাইজেশন করতে হবে। হার্ডকপি থাকলে হবে না। শিল্প বাণিজ্যে এসএমই ভালো করলে, পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় এসএমই খাতকে এগিয়ে নিতে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করায় ১০টি ক্যাটাগরিতে ২০ জন সাংবাদিককে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৮   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ