সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ
বুধবার, ২ জুলাই ২০২৫



সিলেট সীমান্তে প্রায় কো‌টি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কো‌টি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর সদস্যরা অভিযান চা‌লিয়ে এসব পণ‌্য জব্দ ক‌রে।

বুধবার (২ জুলাই ) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার প্রতাপপুর, সংগ্রাম, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে এসব পণ‌্য জব্দ করা হয়। এসব প‌ণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, স্কিন সান ব্রাইট ক্রিম, চকলেট, গরু, বাটার, মেহেদি, টমেটো ও চিনি।
জব্দকৃত মালামালের আনুমা‌নিক সিজার মূল‌্য ৮০ লাখ ৮৫ হাজার ৫৭০ টাকা।

অভিযানে ভারতীয় পণ্য ছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা জব্দ করা হয়েছে। এসব মালামাল দীর্ঘদিন ধরেই সীমান্তপথে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে।

সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে।
জব্দকৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সঙ্গে সমন্বিত সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা হচ্ছে। এ ধরনের অভিযানে সীমান্তে চোরাচালানকারীদের সাহস কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫৯   ৩৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বাংলাদেশের সম্প্রীতির বন্ধন কখনো ছিন্ন হবে না : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিএনপির পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ ভোট দেবে: চীফ হুইপ
অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক-প্রকাশক হারুন অর রশীদ স্বপন আর নেই
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির
চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ