নারী নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা শারমিন

প্রথম পাতা » চট্টগ্রাম » নারী নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা শারমিন
বুধবার, ২ জুলাই ২০২৫



নারী নির্যাতনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : উপদেষ্টা শারমিন

অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে এ অন্তর্বর্তীকালীন সরকার কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি মুরাদনগরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘একটি ঘটনায় একটি মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, তারপর ওই মেয়ের ওপর আবার দোষ চাপায় যে এই তুই কী কাজ করেছিল যে তোকে ধর্ষণ করল?’

তিনি বলেন, ‘আপনারা একবারও বললেন না যে ওই শয়তানরে ধরো, যে আল্লাহর নিয়ম ভঙ্গ করেছে, একটা মেয়ের দিকে তাকিয়েছে।
এটা তো কোরআন শরীফের নির্দেশ। কেন এ কথাগুলো আপনারা বলেন না। পত্রিকায় বড় বড় হেডলাইন করেন, মেয়েটার ছবি দিয়ে দেন এগুলোর বিরুদ্ধে কেন আপনারা কথা বলেন না।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ সেলের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শাখার সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন ও মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৪   ১৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ