সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদন মতে, বুধবার (২ জুলাই) হামার জিবরিন শহরে জ্বালানি ট্যাঙ্কারে আগুন লাগার পর তাতে বিস্ফোরণ ঘটে। এতে ৭ বেসামরিক নাগরিক নিহত হন। বেশ কয়েকজন আহত হন।

সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স ইউনিটের মতো জরুরি সেবা দলগুলো দ্রুত আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণের সূত্রপাত বা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

আল-ইখবারিয়া পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আল ফুয়া শহরের কাছে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণ ঘটে। পরে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রার কারণে একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ফলে ঘটেছে বলে জানা যায়।

ইদলিব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার বহু বছর ধরে চলা সংঘাতের সময় উভয় অঞ্চলই বিভিন্ন মাত্রার অস্থিতিশীলতার সাক্ষী হয়েছে। যদিও বুধবারের ঘটনাগুলো সামরিক কার্যকলাপের সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৫৮   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প
মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ