বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে।

এস এম জাহাঙ্গীর আরো বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরু, তুরাগ থানা বিএনপির নেতা আলমাস আলী প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত বছর ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেন। এতে বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও অংশগ্রহণ মূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২৫   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ