জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন

জুলাই শহীদদের সনদ দেওয়া সম্ভব কিন্তু সনদ একটু কঠিন কারণ যোদ্ধা‌দের সংখ্যা অ‌নেক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে টঙ্গীতে দুই শহীদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা শারমীন।

তিনি বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

এ সময় শহীদ মারওয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরে পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি এক বছর হলো। এতদিনেও শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।
আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমরা নাকি সময়মতো পৌঁছাই না। কিন্তু তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেরি হলেও আমরা সবার কাছে পৌঁছাতে চাই। শহীদ নাফিসার বাবা যে অনুদান পাওয়ার কথা, তা তিনি পেয়েছেন।
এখানে আরেকজন শহীদের বাবাও অনুদান পেয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৭   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ