দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম

গত ৫৪ বছর বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা যদি বন্ধ করা যেতো, তাহলে দেশ অল্প সময়ের মধ্যে ইউরোপ, আমেরিকা বা সিঙ্গাপুরের মতো উন্নত ও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ শুক্রবার রাজধানীর তুরাগের স্থানীয় একটি মিলনায়তনে তুরাগ মধ্য থানা জামায়াত আয়োজিত আগামী ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমীর কামরুল হাসান এবং সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ও সাইদুর রহমান মোল্লা। এছাড়া আরো উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাড. সুরুজ্জামান, জুলফিকার আলী, মুজিবুর রহমান, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, আবু তাহের মিয়াজি, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, সাখাওয়াত হোসাইন ও জিয়াউর রহমান প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে শতভাগ দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ, শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করে অল্প সময়ের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব। কিন্তু মানব রচিত মতবাদের মাধ্যমে দেশ চলায় গণমানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দেশে বেকারত্ব ও দারিদ্র বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই দেশকে আত্মনির্ভরশীল ও দারিদ্রমুক্ত করতে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। সে মহতি লক্ষ্যে সকল ইসলামী দলের ঐতিহাসিক জোট হতে যাচ্ছে। গণমানুষের নেতা, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ঘোষিত সাত দফা দাবি জনমানুষের দাবীতে পরিণত করতে হবে। তিনি সাত দফা দাবি আদায়ে সকলকে রাজাপথে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। অন্যথায় দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না।

উল্লেখ্য, সম্মেলন শেষে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৪:২৪   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার আন্তরিক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি
দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবিধান সংশোধন কার্যক্রমে তরুণ প্রজন্মের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ: চিফ হুইপ
সময়ের চাহিদার সাথে সংগতি রেখে জাতীয় পরিকল্পনাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করা হচ্ছে - সমাজকল্যাণ মন্ত্রী
জামালপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, দুই ফার্মেসিকে জরিমানা
​সরিষাবাড়ীতে টাস্কফোর্সের হানা, ১ কেজি গাঁজাসহ আটক ৫ জনের জেল
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ ৪২ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
মধুখালীতে কিশোরীর মৃত্যু, মৃত্যুর আগে ভিডিওতে চারজনের নাম প্রকাশ
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রকৃত শ্রমিক মনে করে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ