অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি

নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও কার্যকর করতে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিভিন্ন অভিযানের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “আমি এই জেলায় যোগদানের পর থেকে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক উদ্ধার, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জকে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে এসপি বলেন, “নারায়ণগঞ্জবাসী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও সচেতন সমাজের কাছে আমাদের অনুরোধ অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।”

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক ও অস্ত্রসংক্রান্ত ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৫   ২৬ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ