সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। জামায়াতের আমির বলেছিলেন, বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। সারা পৃথিবী বলে, জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে সৃষ্টি হয়নি। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।

রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু খুব সচেতন।

তিনি বলেন, আমাদের কিছু ভুল হয়নি, তা নয়। গত দুই বছরে আমরা কিছু ভুল করেছি। মনে মনে তওবা করেন।

তিনি আরও বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপনারা তার পাশে দাঁড়ান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতারা।

এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১২   ৯৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ