ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৮
রবিবার, ৬ জুলাই ২০২৫



ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন।

রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ভাঙ্গামুখী লেনের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শিবচরের পাঁচ্চর গোলচত্বরে পৌঁছালে ইতালি এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কবলিত ইতালী এক্সপ্রেসটি পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে চলে গেছে। আর ঘাতক স্টার পরিবহনের বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পালিয়ে গেছে বাসের চালক। এ ব্যাপার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ সময়: ১৫:২১:০৮   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ