জামায়াত আমিরের সাথে কয়েকটি দেশের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামায়াত আমিরের সাথে কয়েকটি দেশের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক
রবিবার, ৬ জুলাই ২০২৫



জামায়াত আমিরের সাথে কয়েকটি দেশের প্রতিনিধি দলের সৌজন্য বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে কয়েকটি দেশের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি, ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট-এর সেন্ট্রাল কমিটি মেম্বার ড. মাহমুদ এইভ আবিয়ারি, এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট-এর কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী প্রমুখ।

জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিুবর রহমান, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

বাংলাদেশ সময়: ১৮:২৩:৫১   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে : জামায়াত আমির
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের জবাবদিহির প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী
১০ লক্ষ জনগণকে হকারের কাছে জিম্মি হতে দেবো না: টিপু
জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ