সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা

জামালপুর প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলা/২০২৫ এর জমকালো উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই মেলার সূচনা হয়।

তিন দিনব্যাপী এই কৃষি মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।

এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক এবং কৃষিবিদ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নার্সারির মালিকগণ সহ কৃষিপ্রেমীরা মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ মেলায় প্রদর্শনীর জন্য ১০টি স্টল বসানো হয়েছে।

মেলায় বক্তারা বলেন, এই মেলা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে কৃষকদের অবহিতকরণ এবং আধুনিক কৃষিক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য উপস্থাপন করা হচ্ছে ।

এছাড়াও, মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে, যা দর্শকদের বিশেষ আকর্ষণ যোগাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষির উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ