সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি
বুধবার, ৯ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, “জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও ‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে দুই মাস ধরে নিরলসভাবে কাজ চলছে। এর মাধ্যমে ১ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে অগ্রসর হচ্ছি আমরা।”

জানা গেছে, গত ১০ মে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক নিজেও উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেছেন। এছাড়া ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কয়েকজন সিনিয়র সচিব ও সচিবও সরেজমিনে এসে গাছ লাগিয়ে এই উদ্যোগের অংশ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩:১৩:১২   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ