চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: হাসনাত

প্রথম পাতা » খুলনা » চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: হাসনাত
শনিবার, ১২ জুলাই ২০২৫



চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: হাসনাত

ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরায় দলটির পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজিতে দেশ ছেঁয়ে যাচ্ছে। ঘরে ঘরে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাদের সঙ্গে আত্মীয়তাসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন।

এর আগে দুপুর ১টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায় তারা। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এরপর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৯   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী
সাব-রেজিস্ট্রার বদলি কোন পদ্ধতিতে জানালেন আইনমন্ত্রী
গত ১৭ বছরে বহু প্রতিষ্ঠান দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ