টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার
শনিবার, ১২ জুলাই ২০২৫



টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। সিনেমাটি প্রায় দু’বছর আটকে থাকার পর অবশেষে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

আসছে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘যত কাণ্ড কলকাতাতেই’। এ সিনেমায় নওশাবার বিপরীতে দেখা যাবে টালিউড অভিনেতা আবির চ্যাটার্জি।

সিনেমায় একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। যিনি শিকড়ের খোঁজে কলকাতায় যান। ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায় নির্মিত হয়েছে সিনেমাটি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নওশাবা বলেন, ‘এ সিনেমায় প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। তবে এটি কোনো গোয়েন্দা গল্প না।’

নওশাবা আরও বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’

ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ও অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মোশন পোস্টার প্রকাশিত হয় শুক্রবার (১১ জুলাই)। পোস্টারে জানানো হয় চলতি বছরের দুর্গাপূজাতেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৭:০১:০১   ২০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ