৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন ডিসি
শনিবার, ১২ জুলাই ২০২৫



৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শন করলেন ডিসি

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১২ জুলাই) দুপুরে তিনি শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১২০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, “গত বছরের তুলনায় এ বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ও নিরাপত্তা জোরদারে যা যা প্রয়োজন, আমরা করছি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার জানান, “ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত কিট, ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে পরীক্ষার ব্যবস্থাও চালু আছে। আমরা সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে কাজ করছি।”

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ জন। জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন এবং চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৩   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ