বেঁচে যাওয়া ৮ কোটি টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেঁচে যাওয়া ৮ কোটি টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা
রবিবার, ১৩ জুলাই ২০২৫



বেঁচে যাওয়া ৮ কোটি টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি: ধর্ম উপদেষ্টা

২০২৫ সালে সরকারি মাধ্যমের ৪,৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন, বাংলাদেশের ধর্মবিষয়ক মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে, সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশের ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা তুলে ধরা হয়।

তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি, হজ কর্মকর্তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। আমরা গত বছর যেভাবে হজের ব্যবস্থাপনায় সফলতা পেয়েছি, আগামী দিনেও তেমনি সহযোগিতা পাবো বলে আশাবাদী।

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, ২০২৬ সালের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে এবং সেই লক্ষ্যে নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে। ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন আজ ১৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ (রবিবার) দুপুর ০২:০০ টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে।

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা। আমরা ব্যয় কমানোর পাশাপাশি গুণগত মান বজায় রাখার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ২০২৫ সালে যারা হজে গিয়েছেন, তাদের মধ্য থেকে সরকারি মাধ্যমের ৪,৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এ বছর হজ পালনের সময় সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩১   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলার আইনি ভিত্তি নেই: সাবেক ন্যাটো প্রধান
জনগণকে ভালো রাখা বিএনপির অন্যতম কমিটমেন্ট: মাহবুব আনাম
হানিফ সংকেতের ঈদ আনন্দের ‘ইত্যাদি’ আজ
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ : হুইপ দুলু
আরব সাগরে পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত ব্রিটিশ সাবমেরিন
প্রধানমন্ত্রীকে নিয়ে অব্যাহত বিষোদগার করছে বিরোধীপক্ষ: রিজভী
দেশে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: ডা. শফিকুর
বরগুনা ক্রোকে খাল খনন কর্মসূচীর উদ্বোধন করলেন চীফ হুইপ
প্রভাবশালীদের কাছ থেকে প্রত্যেকটি খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব, বললেন তথ্যমন্ত্র‍ী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ