অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

প্রথম পাতা » খেলাধুলা » অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা
রবিবার, ১৩ জুলাই ২০২৫



অনূর্ধ্ব-১৮ এশিয়ান হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

কাজাখস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপ হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পুরুষ দল হেরেছে মালয়েশিয়ার কাছে।

রোববার (১৩ জুলাই) চীনে অনুষ্ঠিত নারীদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে বাংলাদেশ ৬-২ গোলে হারিয়েছে। বাংলাদেশের হয়ে গোল করেন আইরিন রিয়া, রিমন সারিকা, কনা ও নিনিসেন রাখাইন। হ্যাটট্রিক করে আইরিন হন ম্যাচসেরা খেলোয়াড়।

এটা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দলের প্রথম এশিয়ান কাপ হকি। প্রথম আসরে ব্রোঞ্জ পদক জিতে আনন্দ উল্লাস করেছে তারা।

নারীদের বিভাগে ফাইনালে উঠেছে জাপান ও চীনা। দুদলের মধ্যে আজই স্বর্ণপদক জেতার লড়াই।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ দল মালয়েশিয়ার কাছে হেরেছে ৫-০ গোলে। এই বিভাগেও জাপান ফাইনালে উঠেছে। ফাইনালে আজ তারা মুখোমুখি হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৮ দলের।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৯   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
বিস্ময়বালিকা ১৩ বছরের ইউ’র চোখ এখন অলিম্পিকে
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়
এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ