রোহিঙ্গা ক্যাম্পে সাব-মেশিনগানসহ আটক ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্পে সাব-মেশিনগানসহ আটক ৪
সোমবার, ১৪ জুলাই ২০২৫



রোহিঙ্গা ক্যাম্পে সাব-মেশিনগানসহ আটক ৪

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে একটি সাব-মেশিনগান, ১৪ লাখ টাকাসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (১৪ জুলাই) রাতে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে সি-৬ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২); সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছির আরাফাত (৩৫); ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরে ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) এবং সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। আটকরা সবাই ডাকাত দল নবী হোসেন বাহিনীর সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেনাবাহিনী জানায়, আশ্রয় শিবিরে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি অস্ত্রের চালান নিয়ে এসেছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এপিবিএন ও সেনাবাহিনী যৌথভাবে আশ্রয়শিবিরের একটি ঘর ঘিরে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়।

অভিযানে একটি সাব–মেশিনগান ও ১৪ লাখ টাকা উদ্ধার হয়। আটক ব্যক্তিরা অস্ত্রটি নবী হোসেনের আস্তানায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধার করা টাকাও অস্ত্রের লেনদেনের জন্য মজুত করা হয়।

সেনাবাহিনী আরও জানান, নবী হোসেন সীমান্তে মাদক ও অস্ত্র পাচারের অন্যতম মূলহোতা। নিজের নামে বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা ও রোহিঙ্গা আশ্রয় শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন। বছরখানেক ধরে তিনি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এর প্রধান কমান্ডার হিসেবে কাজ করছেন বলে জানায় সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৬   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ