মৌলভীবাজারে গ্রেনেড উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মৌলভীবাজারে গ্রেনেড উদ্ধার, এলাকায় আতঙ্ক
সোমবার, ১৪ জুলাই ২০২৫



মৌলভীবাজারে গ্রেনেড উদ্ধার, এলাকায় আতঙ্ক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা শ্রীসূর্য্য নয়াগ্রামের ওমর আলী নামের এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। সিলেট থেকে বোম ডিসপোজেল ইউনিট আসলে তা ধ্বংস করা হবে বলে জানা যায়।

সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

স্থানীয় লোকজনের ধারণা, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান বাহিনীর এ গ্রেনেড। বৃষ্টির পর পাহাড়ি মাটি সরে আসায় গ্রেনেডটি বেরিয়ে এসেছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, সোমবার সকাল দশটার দিকে ওমর আলীর বাড়ির লোকজন তাদের বাড়ির পাশের পরিত্যক্ত জমির গাছ বাগানের কাছে গেলে আকস্মিকভাবে ঝোপের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর পাঠালে পুলিশ এসে গ্রেনেডের আশপাশ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে।

তিনি আরও বলেন, সিলেট এসএমবি থেকে বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে এ গ্রেনেডটি ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৫৭   ২২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের
আলফাডাঙ্গায় চাচা-ভাতিজা হত্যা মামলার আসামি উকিল শেখ গ্রেপ্তার
সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চীফ হুইপ
সরিষাবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আর নেই
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ