সরিষাবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ ষড়যন্ত্রের প্রতিবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ ষড়যন্ত্রের প্রতিবাদ
সোমবার, ১৪ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ ষড়যন্ত্রের প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি : বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘নানা ষড়যন্ত্র’ এবং ‘কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্যের’ প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

তারাকান্দি গেটপার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা তারাকান্দির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশের মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট ও ভাতের অধিকার থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত। এখন সুষ্ঠু নির্বাচনের পথে বাংলাদেশ। জনগণের ভোটে সামনে জনগণের সরকার গঠন হবে।’

বক্তারা আরও অভিযোগ করেন, ‘ঠিক এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হচ্ছে।’ তারা হুঁশিয়ারি দেন যে, ‘এদেশের সাধারণ মানুষ তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য রাশেদুজ্জামান লিটন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, অংকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪১   ৩৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ
আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা
গাজীপুর কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ট্রাক সদরপুর থেকে উদ্ধার
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ, ২১ জেলায় সংকট সৃষ্টির আশঙ্কা
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি : চীফ হুইপ
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ