আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৪৭. আর যখন জাহান্নামীদের প্রতি তাদের দৃষ্টি ফিরিয়ে দেয়া হবে, তখন তারা (আরাফবাসীরা) বলবে, ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।
৪৮. আরাফবাসীগণ কিছু সংখ্যক লোককে তাদের লক্ষণ দ্বারা চিনতে পেরে ডাক দিয়ে বলবে, ‘তোমাদের দলবল এবং তোমাদের অহংকার তোমাদের কোনই উপকারে আসল না।’
আল হাদিস
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সা) বলেছেন, এমন কোন নবী দুনিয়াই প্রেরিত হয়নি, যাকে আল্লাহ মু’জিযা প্রদান করেননি, যা দেখে লোকেরা তাঁর প্রতি ঈমান এনেছে। কিন্তু আমাকে মু’জিযা হিসেবে যা দেয়া হয়েছে, তা হলো ওহী (আল কুরআন), যা আল্লাহ আমার উপর নাযিল করেছেন। এমতাবস্থায় আমি আশা করি কিয়ামতের দিন তাঁদের উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা হবে সর্বাধিক।
(বুখারী-কিতাবুল ফাসাওলি কোরআন)

বাংলাদেশ সময়: ০:১৩:১৬   ২৩৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্পীকারের সাথে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ অনুষ্ঠিত
বেসরকারী সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ
আলফাডাঙ্গার ফলিয়া বাজারে আগুনের লেলিহান শিখায় ছাই ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা
গাজীপুর কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ট্রাক সদরপুর থেকে উদ্ধার
গ্যাস সংকটে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ, ২১ জেলায় সংকট সৃষ্টির আশঙ্কা
মানসিক সুস্থতায় অর্থনৈতিক নিরাপত্তা, সুশিক্ষা ও কর্মসংস্থান জরুরি : চীফ হুইপ
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ