দুই বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরজু হাসান, দিশেহারা পরিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরজু হাসান, দিশেহারা পরিবার
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



দুই বছর ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আরজু হাসান, দিশেহারা পরিবার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার ঢুরিয়ারভিটা গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী আরজু হাসান প্রায় দুই বছর ধরে নিখোঁজ রয়েছেন। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসনি এবং তার কোনো সন্ধানও মেলেনি। সন্তানের অপেক্ষায় আজও পথ চেয়ে আছে তার পরিবার।

মঙ্গলবার(১৫ জুলাই) নিখোঁজের পরিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। প্রতীক্ষিত পরিবার জানান, নিখোঁজ আরজু হাসান ঢুরিয়ারভিটা গ্রামের জুলহাস মিয়া ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে। জানা যায়, আরজু হাসান সেদিন সকালে একটি সাধারণ শার্ট ও প্যান্ট পরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিরুদ্দেশ। নিখোঁজের সময় আরজুর বয়স ছিল আনুমানিক ১৪ বছর এবং গায়ের রং ছিল শ্যামলা।

পরিবার তাদের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের বাড়িসহ স্থানীয় বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আরজুর কোনো হদিস পাননি। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার জিডি নং- ১৩০১ এবং তারিখ ২৬-০৯-২০২৩ ইং।

আরজুর পরিবার ও স্থানীয়রা মানবিকতার খাতিরে সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ আরজু হাসানের কোনো খোঁজ পান বা তাকে কোথাও দেখে থাকেন। তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করে একটি অসহায় পরিবারকে তাদের সন্তান ফিরে পেতে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭০৪৭৩৭৫৩১, ০১৮১৪-৭৭০৩৯৩।

বাংলাদেশ সময়: ১৮:১২:১৯   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রাজনীতিতে অশালীন ভাষা গণতন্ত্রের জন্য ক্ষতিকর : রিজভী
বন্দরে বিশেষ অভিযানে ৪ জন গ্রেপ্তার
ফতুল্লায় ১৫৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
জাইকার প্রকল্পে জলাবদ্ধতা কমেছে: নাসিক প্রশাসক
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ