প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ

ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

তিনি এই অনুষ্ঠানকে একটি দ্বিমুখী পদ্ধতি হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে একাডেমিক আলোচনা, অপরদিকে বাস্তব সংলাপের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো যাবে।

আর্চবিশপ বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘সহনশীলতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সংস্কৃতি সমৃদ্ধ করা।’

আর্চবিশপ র‌্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে রোম সফরের আমন্ত্রণও জানান।

আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূস আর্চবিশপকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্র্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

তিনি নতুন পোপের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৫   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ