জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম পাতা » চট্টগ্রাম » জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি
বুধবার, ১৬ জুলাই ২০২৫



জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জুলাই শহীদ দিবস উপলক্ষেআজ সকাল সাড়ে ৯টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্যসেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কর্মসূচির সূচনা হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাশাপাশি সারাদিনব্যাপী চলবে ‘বন্ধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম।

স্বাস্থ্যসেবামূলক কর্মসূচির আওতায় রয়েছে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ এবং ডায়াবেটিস পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রনে এই আয়োজনে সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু’ এবং ‘সন্ধানী কুমেক ইউনিট।’

একই দিন পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করে পরিবেশবাদী সংগঠন ‘অভয়ারণ্য’ ও ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব।’

অনুষ্ঠিত কর্মসুচির সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, ‘আজকের আয়োজনের মধ্য দিয়ে আমাদের মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আমরা গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করছি সেই সকল শহিদের প্রতি, যাঁদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে এই আয়োজন করছে এবং এখানে সবাই দলমত নির্বিশেষে সহযোগিতা করছে এটা অতন্ত প্রশংসনীয়।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘জুলাই যুদ্ধের শহীদ ও আহতদের স্মরণে এবং শহীদ দিবস উপলক্ষে আমরা দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছি, একটি সদকায়ে জারিয়া হিসেবে বৃক্ষরোপণ এবং অন্যটি রক্তদান কর্মসূচি। এই উদ্যোগগুলোর মাধ্যমে আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি অসুস্থদের জীবনে নতুন আশার আলো পৌঁছে দিতে চাই।’

উল্লেখ্য, সারাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩২   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ