সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১
বুধবার, ১৬ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মোশারফ হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোশারফ হোসেন হলেন একই এলাকার মৃত শহিদুল্লাহের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর পুলের উপর পাকা রাস্তায় একজন গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আটককৃত ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টাকরে। পুলিশ মোশারফকে আটক করে দেহ তল্লাশীকারে এক কেজি গাঁজা জব্দ করে।

আটককৃতকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) ধারার মামলা দিয়ে আজ (বুধবার ১৬ জুলাই) আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৫৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ১
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণ-রুপা লুট
‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে মহানগর যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ
দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: সাখাওয়াত
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ