বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬



বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কল্যাণদি বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু হয়। এরপর হাজীপুর, জিধরা, আদমপুর, মুকফুলদি, নয়ানগর ও বালুচরসহ বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এবিএম সিরাজুল মামুন এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে তার অবস্থান তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগরের সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, খেলাফত মজলিস বন্দর ইউনিয়ন সভাপতি মুফতী রুহুল আমীন, কলাগাছিয়া ইউনিয়নের মাওলানা আব্দুল কাদির, মাওলানা আশরাফসহ ১০ দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২৯   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ