সজিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সজিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



সজিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, কুরুচিপূর্ণ মন্তব্য এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করার পায়তারার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় যোগাদান করেছেন সোনারগাঁ থানা যুবদল।

‎‎বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা যুবদলের সিনিয়র যুগ্ম খাইরুল ইসলাম সজিব জরুরি কাজে দেশের বাহিরে থাকা সত্ত্বেও তার নির্দেশনায় সকাল থেকেই কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সোনারগাঁ যুবদলের নেতৃবৃন্দ ফতুল্লায় উপস্থিত হয়। ‎মিছিলের শুরু থেকেই নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ কর’, ‘কটূক্তিকারীদের বিচার চাই’, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা এক’ এমন নানা স্লোগানে ফতুল্লা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি।

উপস্থিত ছিলেন সোনারগাঁ যুবদল নেতা মাসুম রানা, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, রাকিব হাসান, সোহেল রানা, ওমর ফারুক, আবুল কাশেম, হারুন-অর রশিদ, শাহ-আলম হোসেন, আরিফ বেপারী, আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:২০:০৫   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তানের স্পিকারের বৈঠক
বন্দরে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার
মাদক নির্মূল করতে পুলিশ একা পারবে না: এসপি হাবিব
‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার : ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান শামার
সংস্কৃতি মন্ত্রীর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাক্ষাৎ
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জমি সংক্রান্ত বিরোধে সরিষাবাড়ীতে কৃষককে গলা চিপে হত্যার চেষ্টা, আহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ