গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান বাসসকে বলেন, ‘গতকাল বুধবার এনসিপির সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গতকাল রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। আগামীকাল সকাল ১১টা পর্যন্ত তা অব্যাহত থাকবে। তবে ১১ থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আমাদের ১০জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ইতোমধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত আরও ৩ পুলিশ সদস্যকে রাজারবাগ হাসপাতালে আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:২২:৪২   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ