ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
শনিবার, ১৯ জুলাই ২০২৫



ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ১৯ জুলাই ২০২৫। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

ঘটনাবলি
১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।
১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।
১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।
১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।
১৯৬৯ - ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র ।
২০১৮ - ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়।

জন্ম
১৮২৭ - মঙ্গল পাণ্ডে, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা।
১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।
১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।
১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।
১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।
১৯০০ - শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক।
১৯১৩ - অমল সেন, তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী।
১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।
১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী।
১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী।
১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।
১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।
১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু
১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।
১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক।
২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক।
২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।
২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী।
২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার।
২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।

বাংলাদেশ সময়: ১১:০৩:১৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ