বিএনপি সর্বকঠিন ইসলামিক দল : আলতাফ হোসেন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি সর্বকঠিন ইসলামিক দল : আলতাফ হোসেন চৌধুরী
শনিবার, ১৯ জুলাই ২০২৫



বিএনপি সর্বকঠিন ইসলামিক দল : আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিএনপি মুখে ইসলামিক দল বলে না, বাস্তবে বিএনপি সর্বকঠিন ইসলামিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষার জন্য যা যা দরকার, বিএনপি তা করে থাকে।’

শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালী ব্যায়ামাগার চত্বরে পবিত্র কোরআন মজিদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করেই বিএনপি রাজনীতি করে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আল্লাহ যদি বিএনপিকে আবার ক্ষমতায় আনার সুযোগ দেন, তাহলে আমি পটুয়াখালীতে একটি পুরুষ ও একটি নারী পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করব বলে ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জিদ পান্না। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।

প্রসঙ্গত, সিআরবি নামের একটি বেসরকারি এনজিওর উদ্যোগে ৫ হাজার ৩০০ পবিত্র কোরআন বিতরণের এ কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে পটুয়াখালীর বিভিন্ন এতিমখানা ও মাদরার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য প্রতিষ্ঠানেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৫   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ