দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ : দুলু
শনিবার, ১৯ জুলাই ২০২৫



দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, এই দেশ আমার বাংলাদেশ।’ তিনি বলেন, ‘গত সাড়ে ১৫ বছর আমাদের দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য।’

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট হাসিনার অবৈধ সরকারের পতনের পর দেশের মানুষের মতো বিএনপি দ্রুত একটি নির্বাচন চেয়েছিল। সেই ভোট চাওয়ার জন্য অনেকে বিএনপিকে বাজে কথা বলেছে।
কিন্তু এ দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোনো খারাপ কথা মেনে নেবে না।’

তিনি আরো বলেন, ‘একটা দল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে বৈঠক করা মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান বলেছেন নির্বাচনে তারা যত বেশি আসনই পাক না কেন, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করবেন। এর পরও ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে।
গত সাড়ে ১৫ বছর দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষণ করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না।’

দেশের মানুষ এখন ভোট দিতে চায়।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার দাব জানান দুলু।

শনিবার (১৯ জুলাই) দুপুরের শহরের পশ্চিম আলাইপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নাটোর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আরো বক্তব্য দেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেক সরদার প্রমুখ।

সম্মেলনে দুলু আরো বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো দেশ জাতি সমৃদ্ধ হতে পারে না।
এ জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) অনুমোদন দিয়েছিলেন। জাসাস এই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিপ্লবের জন্য কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৪৪   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ