স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে : আদিলুর রহমান খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে : আদিলুর রহমান খান
শনিবার, ১৯ জুলাই ২০২৫



স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে : আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে।

আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগ আয়োজিত “ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন” শীর্ষক বিশেষ ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় উপদেষ্টা একথা বলেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে ডিজাইন-গবেষণা উপস্থাপনা ও আলোচনায় অংশ নেন বুয়েট-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সময়ে মানুষকে ঢাকা কেন্দ্রিক করে ফেলা হয়েছে। ঢাকার সাথে আশেপাশের জেলাগুলোর ভালো সংযোগ স্থাপন করা হয়নি। যার ফলে মানুষ কাজের জন্য ঢাকা আসলেও, কাজ সেরে ফিরে যেতে পারছে না। বুয়েটের স্থাপত্য বিভাগের ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন: ডিজাইন-গবেষণা আজকের এ উপস্থাপনা ঢাকা শহরে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজউক ও গৃহায়ন কর্তৃপক্ষ এখন প্লট বরাদ্দ করছে না। ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের পর প্লট ও ফ্ল্যাট দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোটা বাতিল করেছে সরকার। স্বল্প আয়ের মানুষের আবাসন সুবিধা নিশ্চিত করতে রাজউক থেকে লটারির মাধ্যমে এ্যাপার্টমেন্ট দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। কৃষি জমি সুরক্ষার জন্য আইন তৈরি করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঢাকার আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকায় পরিণত হচ্ছে। ঢাকার পাশে ফ্লাড ফ্লো জোন ও কৃষি জমিতে আবাসিক এলাকা গড়ে উঠছে। যা বন্ধ হওয়ার দরকার।

অন্তর্ভুক্তিমূলক আবাসনের এ আলোচনায় স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ক্যাথরিন ডেইজি গোমেজ স্বাগত বক্তব্যে শহরে ক্রমবর্ধমান ঘনত্ব ও আয় বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক আবাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. শায়ের গফুর। তিনি ঢাকার নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সম্ভাব্য আবাসন মডেল এবং বাস্তবধর্মী ডিজাইন নীতিমালা উপস্থাপন করেন।

স্থাপত্য বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের প্রতিনিধি টঙ্গী ও শ্যামপুর এলাকাভিত্তিক দুটি সাইটের ওপর আবাসনের জন্য গবেষণাভিত্তিক ডিজাইন ও সুপারিশ উপস্থাপন করে।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অন্তর্ভুক্তিমূলক আবাসনের জন্য নগর পরিকল্পনা, স্থাপত্য ও নীতি প্রণয়নের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩১   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ