জামালপুরে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মর্মান্তিক মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মর্মান্তিক মৃত্যু
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫



জামালপুরে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মর্মান্তিক মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাংগালিয়া কালুর মোড় সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মোশারফ হোসেন (৩৫) ও জদু মণ্ডল (৫০)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রইচ উদ্দিন জানান, বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তারা খবর পান যে জাংগালিয়া এলাকায় একটি সেপটিক ট্যাংকের ভেতরে দুজন নির্মাণ শ্রমিক অচেতন অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের দেয়াল ভেঙে অচেতন অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠান।

পরে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী নিশ্চিত করেন যে, মোশারফ হোসেন ও জদু মণ্ডল নামের ওই দুই শ্রমিককে জরুরি বিভাগে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০১   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী
শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক
আবারও চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাহেবরামপুরের মুরাদ সরদা‌রের
চরভদ্রাসনে ১৭ বছর পর দখলমুক্ত হলো অসহায় পরিবারের জমি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ