সাতক্ষীরা সীমান্তে চোরাচালান পণ্য জব্দ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্তে চোরাচালান পণ্য জব্দ
শনিবার, ২৬ জুলাই ২০২৫



সাতক্ষীরা সীমান্তে চোরাচালান পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৬৪ হাজার টাকা।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মজুমদার খাল ও চৌরঙ্গীর মাঠ থেকে ৫০ বোতল ভারতীয় মদ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির মোড় থেকে শাড়ি ও বোরকা এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সবুর পার্কিং এলাকা থেকে পুরোনো মোবাইল জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল দখলের মোড় থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ভাদিয়ালী থেকে ঔষধ জব্দ করে। মাদরা বিওপির আভিযানিক দল আমবাগান থেকে শাড়ি ও আগরবাতি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সুলতানপুর পাকা রাস্তা থেকে ঔষধ জব্দ করে।

এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা আমবাগান থেকে পুরোনো মোবাইল এবং চান্দুড়িয়া বিওপি শাড়ি জব্দ করে। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৮   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ