জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে : নাহিদ ইসলাম
শনিবার, ২৬ জুলাই ২০২৫



জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। সেটা দেশের তরুণ সমাজ করতে দেবে না।’

আজ শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড় পয়েন্টে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘বিভিন্ন শক্তি সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। কিন্তু সংস্কার আর মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে চলবে না। পুলিশ হত্যার দায় ২৪ এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু এটা করেছে ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা নির্বাচন চাই। কিন্তু বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গেছে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে কথা শুনছি।’

তিনি আরও বলেন, ‘মুজিববাদ এখনও নানাভাবে, ছলে-বলে, কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই দেশে আর মুজিববাদের জায়গা হবে না। মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটেরা, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল। মুজিববাদকে এই দেশে আর দাঁড়াতে দেওয়া হবে না।’

পথসভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত ঘুষ-দুর্নীতি কমেনি। সরকারি অফিসে গিয়ে সেবা নিতে চাইলে এখনও সেই দালালদের খপ্পরে পড়তে হয়। ঘুষ দিয়ে এখনও সেবা নিতে হয়। আগামীতে ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হবে এমন বাংলাদেশ আর আমরা দেখতে চাইনা।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব¡ নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না।

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যতদিন বেঁচে আছি, ফ্যাসিস্টদের এ দেশে ফিরতে দেব না।’
আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বেরিরপাড় পয়েন্টে সভাস্থলে গিয়ে শেষ হয় এনসিপির এ পদযাত্রা।

এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অনিক রায়ের সঞ্চালনায় জুলাই পদযাত্রায় আরও বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ, কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমনসহ মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ।

পদযাত্রা শেষে বিকেল ৩ টায় শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১:০৮:৩৮   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়
রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী
প্রয়োজনে আবার রাজপথে নামবে ১১ দল: গোলাম পরওয়ার
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন - ত্রাণমন্ত্রী
সালথায় ৯ বছরের শিশুকে ধর্ষণ: ছয় বছর পর শওকতের যাবজ্জীবন
ফরিদপুরে ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ