সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা
শনিবার, ২৬ জুলাই ২০২৫



সরিষাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা, সুফল পাচ্ছেন কার্ডধারীরা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)-এর জুলাই/২০২৫ মাসের বরাদ্দকৃত পণ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটসহ বিভিন্ন এলাকায় এসব পণ্য বিতরণ করা হয়।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ১০ হাজার ৮৯৩ জন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী উপকারভোগী এই সুবিধার আওতায় এসেছেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে। উপজেলার ৩২ জন সরকারি নিয়োগপ্রাপ্ত ডিলার এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

পণ্য বিতরণ কার্যক্রম চলাকালে উপকারভোগীরা গভীর সন্তোষ প্রকাশ করেন। তাঁদের সূত্রে জানা যায়, নিয়োগপ্রাপ্ত টিসিবি ডিলাররা বিগত পাঁচ বছর ধরে স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে এই গুরুদায়িত্ব পালন করে আসছেন।

এস এম ট্রেডার্সের মালিক ও টিসিবির ডিলার মঞ্জুরুল হাসান মিন্টু জানান, টিসিবির পণ্য বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হয়। তিনি বলেন, যদি কোনো গ্রাহক পণ্য নিতে না আসেন, তবে সেই গ্রাহকের পণ্য স্মার্ট কার্ড ছাড়া বাইরে বিক্রি করা সম্ভব নয়। একই সাথে, পরবর্তী মাসে ওই গ্রাহকের জন্য আর অর্ডার করা যায় না। অর্থাৎ, টিসিবির পণ্য টিসিবি নিবন্ধিত গ্রাহক ছাড়া অন্য কারও কাছে বিক্রি করা অসম্ভব।

বাংলাদেশ সময়: ২১:১২:০৩   ৪৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন কৃষ্ণা বাড়ই
আন্দোলন করে সরকার গঠন করা যায় না - চীফ হুইপ
উপকূলীয় অঞ্চলের উন্নয়নে প্রাকৃতিক ও পানিসম্পদ কাজে লাগাতে হবে: চীফ হুইপ
জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
শিক্ষার্থীদের চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগালে পরিবর্তনের সূচনা হবে
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
কার্ড-ভাতার জন্য টাকা চাইলে নাম লিখে রাখুন : প্রতিমন্ত্রী পুতুল
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
পহেলা জানুয়ারি চালু হচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ