বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৩ জন, সংকটাপন্ন ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৩ জন, সংকটাপন্ন ৩
সোমবার, ২৮ জুলাই ২০২৫



বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৩ জন, সংকটাপন্ন ৩

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৩৩ জন। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছে তিনজন।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘ভালো খবর হলো ইন্টারমিডিয়েট পর্যায়ের তিন জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে।
তবে আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবারের অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’

অধ্যাপক ডা. মোহম্মদ নাসির উদ্দিন বলেন, ‘গতকাল (রবিবার) ভেন্টিলেটরে দুজন ছিল, তাদের একজনকে আমরা হারিয়েছি। বর্তমানে ৩৩ জন ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৩ জন এবং সিভিয়ার ৩ জন।
মোট শিশু আছে ২৭ জন।’

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন। তবে মোট মৃত্যুর সংখ্যা বলতে তিনি সম্মত হননি। তিনি বলেন, ‘মোট মৃত্যুর সংখ্যা জানাবে মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৩   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ