মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
সোমবার, ২৮ জুলাই ২০২৫



মাইলস্টোনে নিহত টাঙ্গাইলের হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত মেহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

আজ দুপুরে জেলার সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানান।

১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তারা কবর জিয়ারত করেন ও হুমায়রার বাবা-মার সঙ্গে কথা বলেন।

এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও হুমায়রার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে। ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের শিক্ষার্থী মেহরিন আফরিন হুমায়রার মৃত্যু হয়। পরদিন গ্রামের বাড়ি সখিপুরে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৬   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ