প্রথমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণ অধিকার পরিষদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণ অধিকার পরিষদ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



প্রথমবার ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদ (জিওপি) ২০২৪ পঞ্জিকা বছরে প্রায় সমান আয় ও ব্যয় দেখিয়ে নির্বাচন কমিশনে অডিট রিপোর্ট জমা দিয়েছে। দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (২৮ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারের কাছে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেন।

পরে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালে গণ অধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।
আগের জমা ছিল ৫ হাজার টাকা। বর্তমানে উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা।’

বাংলাদেশের বিগত তিনটি নির্বাচন জাতির জন্য লজ্জাজনক ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সরকারের দায়িত্ব জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিত করা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও জাতীয় পার্টি ও ১৪ দলের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, ‘আমরা সিইসিকে চিঠি দিয়েছিলাম এই দুই দলের নিবন্ধনও স্থগিত করতে। সিইসিকে আমরা এই বিষয়ে জিজ্ঞেস করেছি। সিইসি বলেছেন এই বিষয়ে কমিশনের করার কিছু নেই। সরকার আওয়ামী লীগের মতো তাদেরও নিষিদ্ধ করলে তখন ইসি ব্যবস্থা নিতে পারবে।

রাশেদ আরো বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্রভাবে অংশ নিতে না পারেন সে বিষয়েও ইসিকে বলেছি। সিইসি বলেছেন যারা দলটির পদে ছিলেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

ইনক্লুসিভ নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ নয়। সব মানুষ ভোট দিলেই ইনক্লুসিভ হবে। আওয়ামী লীগ ও তার সহযোগীরা যেন নির্বাচনে দাঁড়াতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০২:০৫   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ