নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৮ জুলাই ২০২৫



নতুন সৌদি রাষ্ট্রদূতের সাথে মীর নাছিরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়াবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

আজ দুপুরে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে বিএনপি নেতার এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মীর নাসির ১৯৯৪ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাক্ষাৎকালে তারা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও জোরদার করার জন্য পরস্পরের প্রতি আহ্বান জানান।

মীর নাছির বলেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের সাথে বাংলাদেশের জনগণের মধ্যে অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

মীর নাছির বলেন, ১৯৯৪ সাল থেকে ৯৬ সাল পর্যন্ত তিনি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে ভ্রাতৃত্বের উপহারস্বরূপ সৌদি বাদশা বাংলাদেশে সম্পূর্ণ সৌদি অর্থায়নে ৭০টি মডেল মসজিদ তৈরি করে দিয়েছিলেন। মীর নাছির এ জন্য সৌদি বাদশা ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ২২:৩২:০৮   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না
নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
পুরোনো বস্তাপচা রাজনীতিবিদরা তরুণদের উত্থান চায় না : হাসনাত আবদুল্লাহ
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু
জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন
আগামীর বাংলাদেশ কেমন হবে—এ নির্বাচনে তা নির্ধারিত হবে : আসিফ মাহমুদ
পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
জামালপুর-৪ আসনে প্রার্থীরা হাতে হাত রেখে শপথ নিলেন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত
ঐকমত্য কমিশনে থাকলেও অন্তবর্তী সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ